রূপসায় ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকান্ড, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

0
544

রুপসা প্রতিনিধিঃ খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামের একটি বাড়ীতে অগ্নিকান্ডে সর্বস্ব পুড়ে গেছে। সূএে জানাযায় শনিবার ( ২৬ মে) সন্ধ্যার পর উক্ত গ্রামের গোলাম রহমানের পুত্র শেখ মো: আবু ইসহাকের বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

Advertisement

বাড়ীতে কেউ না থাকায় আগুনের লেলিহান শিখা অল্প সময়ের মধ্যে বসত ঘর সহ সকল ঘরে ছড়িয়ে পড়ে। আশে পাশের জনসাধারন আগুন দেখতে পেয়ে নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে এবং পরে রূপসা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌছে অাসার অাগে আগুন নিয়ন্ত্রনে আনে। জানাগেছে উক্ত বাড়ীতে লক্ষাধিক টাকার সুপারী, টিভি, আসবাবপত্র, কাপড় চোপড়সহ যাবতীয় মালামাল সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here