রূপসা প্রেসকাবে অর্থ মন্ত্রনালয়ের উপ-সচিব মনিরুল ইসলামের অনুদান প্রদান

0
564

রূপসা প্রতিনিধিঃ রূপসা প্রেসকাবে অনুদান হস্তান্তর উপলক্ষে এক মত বিনিময় সভা শুক্রবার( ২৭ জুলাই) বেলা ১১ টায় কাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক বিভাগের উপ-সচিব মো. মনিরুল ইসলাম। রূপসা প্রেসকাবের সভাপতি রবিউল ইসলাম তোতা সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান, ঢাকার ইডেন কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদাউস, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লা, দৈনিক সময়ের খবরের মফস্বল সম্পাদক মো. আনোয়ার হোসেন, সান প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী মো. মঈনুল ইসলাম টুটুল।

Advertisement

প্রেসকাবের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন কাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাবলু, তরুন চক্রবর্তী বিষ্ণু, সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক ভোলানাথ রায়, কৃষ্ণ গোপাল সেন, সহ-সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ আ. রাজ্জাক শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আজিম, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, নির্বাহী সদস্য এম,ডি অলিদ শেখ, তৌহিদুল ইসলাম কচি, সদস্য খান আ. জব্বার শিবলী, আখতার খান, চিত্ত রঞ্জন সেন, প্রভাষক মো. আসাদুজ্জামান, কর্ণপুর যুব সংঘের সভাপতি এম এ মান্নান, মো. মনিরুল ইসলাম, আ. হালিম, মনির মনোয়ার, আলম মোড়ল, আজিজুল ইসলাম, আ. সালাম, এইস এম মনি, তাজ মাহামুদ প্রমূখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here