অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইনের দ্রুত বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

0
584

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি : অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইনের দ্রুত বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শুক্রবার(২৭ জুলাই) সকালে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা হিন্দু,

Advertisement

বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ এর আহ্বায়ক প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এ্যাড. ইন্দ্রনাথ রায়, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক দাস,সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল ঘোষ, জেলা হিন্দু ছাত্র ঐক্য পরিষদের সভাপতি প্রান্ত দাস অনুপ প্রমুখ। মানববন্ধনে জেলার হিন্দু নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here