রূপসা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
1405

রুপসা প্রতিনিধিঃ-রূপসা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (১০মে ) বেলা ১১ টায় ইউএনও অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ যোবায়ের, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানা।

Advertisement

বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুলসুম আরা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুবকর মোল্লা, খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিলকিস জাহান জোয়ার্দ্দার, ইউআরডিও মিসেস নিসা, অধ্যক্ষ ফ.ম. আ. সালাম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গীর শেখ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক কাজল, রূপসা প্রেসক্লাবের সভাপতি মো. রবিউল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, মাদ্রাসা সুপার মাওলানা শফিউদ্দিন, আ’লীগ নেতা বিনয় হালদার, ইউপি সদস্য রিনা পারভীন, আয়শা আক্তার রিপা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here