রূপসায় ভ্রাম্যমান আদালতে ৩ জনের সাজা

0
691

রেজাউল ইসলাম তুরানঃ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও টাস্ক ফোর্সের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মাদকসহ ৩ জনকে আটক করেছে। পরবর্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান তাদেরকে সাজা ও অর্থ দন্ডে দন্ডিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ মে) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত টিমের সদস্যরা উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর পপুলার জুটমিল এলাকায় অভিযান চালায়। এ সময়
৫ পিচ ইয়াবাসহ আইচগাতী গ্রামের
সোবহান শেখের পুত্র শাহাদাত হোসেন(১৯) কে ও একই গ্রামের ফারুক হাওলাদারের পুত্র আলী আকবর হাওলাদার (২৩) কে ২০০ গ্রাম গাজাসহ আটক করে। তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের সাজা প্রদান করেন। এছাড়া নৈহাটী ইউনিয়নের তালিমপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র ফারুক শেখ (৩০) কে ২০ গ্রাম গাজাসহ আটক করে। তাকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রে ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here