রূপসায় ১ কেজি গাজা উদ্ধার, ভ্রাম্যমান আদালতে জরিমানা

0
512

রেজাউল ইসলাম তুরান : জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আকস্মিক অভিযান চালিয়ে ১ কেজি গাজা সহ ১ মাদক সেবীকে গ্রেফতার করেছে। জানাগেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক পারভীন আক্তারের নেতৃত্বে একটি টিম গত ২৫ জুন সকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে অভিযান চালায়।

Advertisement

এ সময় তারা গোয়ালবাড়ীর চর গ্রামের সিরাজুল শেখের পুত্র টুটুল শেখ (২৭) এর বাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি গাজা উদ্ধার করে। তাছাড়া ঘাটভোগ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে আ: সাত্তার শেখের পুত্র শহিদুল শেখ (৩৫) কে ৫০ গ্রাম গাজা সহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও মো: ইলিয়াছুর রহমান উক্ত মাদক সেবী শহিদুল ইসলাম শেখ কে ৩০০০ টাকা জরিমানা করেন। অপরদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাদী হয়ে রূপসা থানায় টুটুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here