রূপসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জন সচেতনতা মুলক প্রশিক্ষন অনুষ্ঠিত

0
482

রেজাউল ইসলাম তুরান: উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জন সচেতনতা মুলক প্রশিক্ষন কোর্স গত ২৫ জুন রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষন কোর্সে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। মূল আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইলিয়াছুর রহমান।

Advertisement

বিশেষ আলোচক ছিলেন রূপসা থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম। রূপসা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আবু বকরের সভাপতিত্বে বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সাবেক সা: সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক আ: রাজ্জাক, ভিডিএস প্রতিনিধি মনিরুল ইসলাম, ইউসুফ আফেন্দী, আশা ম্যানেজার শরিফুল ইসলাম টিপু, গ্রাম আদালত সমন্বয়কারী তানজিনা আফরোজ, আহসানিয়া মিশনের প্রতিনিধি আবু মোতালেব রনি, জাহানারা রিনা, মর্জিনা আক্তার, মাহামুদা ইয়াসমিন প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here