রূপসায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ অপর ১ জন আহত

0
619
রূপসা প্রতিনিধি, খুলনা: খুলনা-মোংলা মহাসড়কে জাবুসা মলমঘাটা ব্রীজের সন্নিকটে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও অপর ১ জন আহত হয়েছে। পুলিশ জানায়,সোমবার (২৮ জানুয়ারি) বিকালে খুলনা থেকে আসা একটি এ্যাপাচি আর টি আর (বাগেরহাট-ল-১১-৩৩৭৪) মোটর সাইকেল মলমঘাটা ব্রীজের সন্নিকটে আসলে একই দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেল তাদেরকে ধাক্কা দেয়।
এ সময় তারা দূর্ঘটনায় কবলিত হয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে মোটর সাইকেলের পিছনে বসে থাকা রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত রশিদ মোড়লের পুত্র মিলন মোড়ল (১৮) ও চালক একই এলাকার তাতার শেখের পুত্র আব্দুস সামাদ সাগর (২৬) মারাত্মক আহত হয়। পরবর্তীতে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী সিএসএস হাসপাতালে নিয়ে গেলে মিলন মোড়লকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এছাড়া আহত সাগর বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here