রাজাপুরে ৩ দিন ধরে দুই শিশু শিক্ষার্থীসহ মা নিখোঁজ

0
765

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ৩ দিন ধরে দুই শিশু শিক্ষার্থী আব্দুল্লাহ আল বিএল (৮), ইসরাত জাহান মৌ (৬) ও তার মা কনিকা আক্তার বিমা নিখোঁজ রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে কনিকা আক্তার বিমার (২৮) মামা উপজেলার বাগড়ি গ্রামের বাসিন্দা মহারাজ হোসেন তারা নিখোঁজ হওয়ার বিষয়টি রাজাপুর থানায় মৌখিকভাবে জানিয়েছেন।

Advertisement

কনিকা আক্তার বিমা স্বামী রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের ওয়ার্ড বয় বাগড়ি ব্রাক এলাকার বাসিন্দা হেমায়েত উদ্দিন স্ত্রী ও দুই সন্তান হারিয়ে পাগলপ্রায়। শিশু বিএল বাগড়ির চন্দ্রবান শিশু নিকেতনের ৫ম শ্রেণিতে এবং মৌ ১ম শ্রেনিতে পড়ালেখা করে। মহারাজ হোসেন জানান, গত ২৭ জানুয়ারি বিকেলে দুই শিশু সন্তান নিয়ে বাগড়ি বাজারে বের হন কনিকা আক্তার বিমা। এরপর বিভিন্নস্থানের আত্মীয়স্বজনদের কাছে তাদের খোজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। বিমা মোবাইল ফোন ব্যবহার করতেন না বলেও জানান মহারাজ। রাজাপুর থানার এসআই রফিকুল ইসলাম জানায়, পারিবারিক কলহের জেরে রাগ করে বাচ্চা নিয়ে মা কোথাও চলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here