রূপসায় শিশু ধর্ষণের চেষ্টা মামলায় আটক ১

0
656

রূপসা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামে ৩য় শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় জহিরুল হক তালুকদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

Advertisement

 

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। জহিরুল উপজেলার রাজাপুর গ্রামের আইয়ুব আলি তালুকদারের ছেলে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন দৈনিক অধিকারকে জানান, গত ৭ ফেব্রুয়ারী দুপুর দেড় টার সময় উক্ত স্কুল ছাত্রী সহ আরো ২ জন ৪র্থ শ্রেনীর ছাত্রী একত্রে স্কুল থেকে ফেরার পথে রাজাপুর শাহী জামে মসজিদের সামনে জহিরুল হক ফার্মেসীর নিকট দাড়িয়ে ছিল। তখন উক্ত ফার্মেসীর স্বত্তাধিকারী মো: জহিরুল হক ৩য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। ঐ মামলায় জহিরুল হককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here