ভোক্তা অধিকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে

1
1105

অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রি, নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগসহ নানা কারণে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Advertisement

 

প্রতিষ্ঠানগুলো হলো- প্রাইম ফার্মেসি, ব্যাম্বো সুট, ফিক্স ইট এবং সোনারগাঁও স্টোর। রোববার রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের তত্ত্বাবধানে ছিলেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও ফাহমিনা আক্তার। এ সময় সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ ও ১১ এর সদস্যরা। অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক ফাহমিনা আক্তার বলেন, ‘আজকে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।’ তিনি আরও বলেন, বেশি দামে ওষুধ বিক্রি করায় প্রাইম ফার্মেসিকে ২০ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় ব্যাম্বো সুটকে ৮০ হাজার টাকা, আমদানি করা পণ্যে আমদানিকারকের তথ্য না থাকায় ফিক্স ইটকে ২৫ হাজার টাকা এবং সোনারগাঁও স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলেও জানা গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here