রূপসায় প্রয়াত সংসদ সদস্য সুজার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29898

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29898, 'post_views_count', '0')

0

রূপসা প্রতিনিধিঃ খুলনার রূপসায় উপজেলা প্রশাসন আয়োজিত খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল রবিবার(৫ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।

Advertisement

যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আকবর শেখ, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানা, থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু। বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস, জেলা আ’লীগ নেতা আ. মজিদ ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান খান শাহজাহান কবির প্যারিস, অধ্যক্ষ আতাহার আলী ফকির, আল মামুন সরকার, প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, আব্দুল্লাহেল বাকী, হায়দার আলী, কৃষ্ণপদ রায়, মাদ্রাসা সুপার মাও. শফিউদ্দিন নেসারী, এইস এম মিজানুর রহমান, মাহাবুবুর রহমান, রূপসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম, আ’লীগ নেতা বিনয় হালদার, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস সালাম প্রমূখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here