রূপসায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0
551

রূপসা প্রতিনিধিঃ- খুলনার রূপসায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, বুধবার (১৮ জুলায়) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উত্তর খাজাডাঙ্গা গ্রামের কামাল শেখের শিশু পুত্র মুস্তাকিম (৩) কে পরিবারের লোকজন খুজে পাচ্ছিলনা।

Advertisement

খোজাখুজির এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তারপর শিশুটিকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here