রূপসায় ইভটিজিং-এর দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড

0
619

রূপসায় প্রতিনিধিঃ- খুলনার রূপসায় সেনের বাজার এলাকায় এক শিক্ষার্থীকে ইভটিজিং করার দায়ে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেছে এক যুবককে। পুলিশ জানায় উপজেলার হোসেনপুর গ্রামের শহিদ গাজীর কন্যা নাসরিন আক্তার (২১) কে দেয়াড়া গ্রামের মৃত আ. হকের পুত্র আশিফুল হক রাতুল (২৮) দীর্ঘদিন ধরে ইভটিজিং করে আসছিল। সে সৈয়দ আরশাদ আলী সবুরুন্নেছা মহিলা কলেজের এইচএসসি ফল প্রার্থী।

Advertisement

উক্ত শিক্ষার্থী বুধবার( ১৮ জুলাই) বেলা ১১ টার দিকে বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেনের বাজার বাস ষ্ট্যান্ড এলাকায় আসলে বখাটে যুবক তার ওড়না টেনে ধরে। এ সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে যুবককে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তিতে এ ঘটনার প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান উভয়ের জিজ্ঞাসাবাদ শেষে রাতুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here