রূপসায় অবৈধভাবে এখনও চলছে ব্যাটারি চালিত অটোভ্যান

0
1260

রেজাউল ইসলাম (তুরান)ঃ রূপসায় অবৈধভাবে এখনও চলছে ব্যাটারি চালিত অটোভ্যান। এই ভ্যান ছোট থেকে বড় অনেক লোকই চালিয়ে বেড়াচ্ছে। রূপসার আইচগাতী কাজদিয়াও আলাইপুরে এই অটোভ্যান বেশি চলতে দেখা যাচ্ছে। এটি একটি দ্রুতগামী যান হওয়া সত্ত্বেও এতে পর্যাপ্ত পরিমান হাইড্রোলিক ব্রেক নেই। রূপসার পথে ঘাটে ১৩,১৪ বছরের ছেলেদেরকেও এই অটোভ্যান চালাতে দেখা যাচ্ছে।

Advertisement

এই অটোভ্যান যতটুকু না আরাম দায়ক তার চেয়ে বেশি বিপদজনক হিসেবে দেখছে এলাকাবাসী। কারন তারা বলছে যারা অভিজ্ঞ ড্রাইভার তারা এটি ঠিকমতো চালাতে পারে। কিন্তু এদের ভেতর থেকে অনেক লোক আছে যারা এই যানটি ঠিকমতো চালাতে পারে না। যার কারনে অটোভ্যান প্রায় দূর্ঘটনার সম্মুখীন হয়। এলাকাবাসী বলছে এখন ২৫ থেকে ৩০ হাজার টাকার ভিতরে এই অটোভ্যান ক্রয় করা যাচ্ছে। যার কারনে অনেক লোকই এই অটোভ্যানটি ক্রয় করে রাস্তায় নেমে পড়েছে। রূপসা উপজেলার আলাইপুরের স্থানীয় ব্যবসায়ী সাদেক হোসেন এর সাথে এই ভ্যান চালানোর বিষয় নিয়ে কথা বললে তিনি বলেন এখন ভ্যান চালকরা নতুন নতুন ভঙ্গিতে এই অটোভ্যান রাস্তাঘাটে চালিয়ে বেড়াচ্ছে। যা আমাদের জন্য যে কোন সময় বড় ধরনের বিপদ বয়ে আনতে পারে। এই অটো ভ্যানের বড় বিপদ থেকে বাঁচার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here