রুকূ হতে উঠার সময় কানের লতি পর্যন্ত হাত উঠানো এবং পরিত্যাগের অনুমতি

0
409

হযরত মালিক ইবনে হুয়ায়রিছ (রা.) হতে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁহার উভয় হাত উঠাতে দেখেছেন। যখন তিনি রুক্ করলেন আর যখন তিনি রুকূ হতে মাথা উঠালেন এই সময় হাতদ্বয় কানের লতি পর্যন্ত পৌঁছত। রুকূ হতে উঠার সময় কাঁধ পর্যন্ত হাত উঠানো হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নামায আরম্ভ করতেন তখন কাঁধ পর্যন্ত তাঁর উভয় হাত উঠাতেন। আর যখন তিনি রুকূ হতে মাথা উঠাতেন তখনও এরূপ করতেন। যখন তিনি সামিয়াল্লাহু লিমান হামিদাহ বলতেন, তখন রাব্বানা লাকাল হাম্দ বলতেন। আর তিনি দুই সিজদার মধ্যে হাত উঠাতেন না। তা পরিত্যাগের অনুমতি হযরত আবুদুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি কি তোমাদেরকে লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামাযের ন্যায় নামায পড়ব না? এর পর তিনি নামায পড়লেন, তখন তিনি একবারের অধিক হাত উঠান নাই। (সুত্র নবীজির নামাজ : পৃষ্ঠা ৬০)

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here