৯৯। হাদীস : হযরত আবূ হুরায়রা (রাঃ) বলেন, একদা হুযুর (সঃ)-কে প্রশ্ন করা হল, কেয়ামতে আপনার শাফাআত দ্বারা কোন ব্যক্তি সর্বাপেক্ষা সৌভাগ্যবান হবেন? উত্তরে হুযুর (সঃ) বলেন, হে আবূ হুরায়রা। হাদীস শিক্ষার প্রতি তোমার যে অগ্রহ আমি দেখতে পেয়েছি; এতে আমার ধারণা ছিল, তোমার পূর্বে কেউ আমাকে এ সম্পর্কে প্রশ্ন করবে না। জেনে রেখো! কেয়ামতে আমার শাফাআত দ্বারা সর্বাপেক্ষা সৌভাগ্যবান ব্যক্তি সেই হবে, যে মনে প্রাণে এখলাসের সাথে বলবে لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُولُ الله )অর্থাৎ ঈমানদার ব্যক্তিই সর্বাপেক্ষা লাভবান হবে)। ১০০। হাদীসঃ হযরত ওমর ইবনে আবদুল আযীয (রাঃ) এক সময় মদীনার শাসনকর্তা ‘আবু বকর ইবনে হযম-এর কাছে পত্র লেখে পাঠালেন যে, রাসূল (সঃ)-এর হাদীসের প্রতি লক্ষ্য রেখো এবং তা লেখে রেখো। কারণ আমার ভবিষ্যতে এলেম চর্চা এবং আলেম বিলুপ্তির ভয় হচ্ছে। শুধু হুযুর (সঃ)-এর হাদীসগুলোই গ্রহণ করা হবে। আলেমদের শিক্ষার বিস্তার ঘটাতে হবে এবং শিক্ষা মাহফিল অনুষ্ঠিত করতে হবে, যাতে মূর্খ ব্যক্তিরাও জানতে পারে। কারণ, এলেম কখনো ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আলেমগণ তা গোপন না করবে। (এতে বুঝা যায়, মাহফিল অনুষ্ঠানের মাধ্যমে লোকদেরকে শিক্ষা প্রদানের ব্যবস্থা করা সওয়াবের কাজ)।

