রুকূ-এর সময় হাত উঠানো

0
456

হযরত সালিম তাঁর পিতা ইবনে উমর (রা:) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) যখন সালাত শুরু করতেন এবং রুকূতে যেতেন; রুকূ থেকে মাথা উঠাতেন তখন কাঁধ বরাবর হাত উঠাতেন। ইবনে আবী উমর তাঁর রিওয়ায়াতে আরো উল্লেখ করেন: রাসূলুল্লাহ (সা:) দুই সিজদার মাঝখানে হাত উঠাতেন।আবূ ঈসা তিরমিযী (র:) বলেন, ফাযল ইবনুস সাববাহ আল-বাগদাদী (র:) ও সুফিয়ান ইবনে উয়ায়না বর্ণনা পরম্পরায় যুহরী (র:) এর সনদে ইবনে আবী উমারের অনুরূপ এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত ইবনে উমর (রা:) কর্তৃক বর্ণিত হাদিসটি হচ্ছে হাসান ও সহীহ।

Advertisement

(তিরমিযী শরীফ- হাদিস নং-২৫৫,২৫৬)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের বাণী পৌছে দিবো। নিজে হাদিস অনুসারে আমল করবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here