হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: তিনি একদিন উাপস্থিত লোকদের বললেন, আমি কি তোমাদের নিয়ে রাসূলুল্লাহ (সা:) এর সালাতের মত সালাত পড়ব? এরপর তিনি সালাত পড়লে এবং তাতে প্রথমবার অর্থাৎ তাকবীরে তাহরীমা ব্যতীত অন্য কোন সময় হাত তুললেন না। ইমাম আবূ ঈসা তিরিমিযী (র:) বলেন: ইবনে মাসউদ (রা:) কর্তৃক বর্ণিত হাদিসটি হাসান।
(তিরমিযী শরীফ- হাদিস নং-২৫৭)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের বাণী পৌছে দিবো। নিজে হাদিস অনুসারে আমল করবো।

