আফগানিস্তানে গ্রেনেড বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে।পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এ ঘটনায় নিহতদের মধ্যে ছয় শিশু ও কয়েকজন নারী রয়েছে।
রবিবার প্রদেশটির আচিন জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, রাস্তার পাশে পেতে রাখা একটি গ্রেনেড বিস্ফোরণে ওই নিহতের ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, পার্লামেন্ট নির্বাচনের দিন জঙ্গিগোষ্ঠীর হামলায় দেশটির বিভিন্নস্থানে ৩৬ জন নিহত হয়েছে; আহত হয় কমপক্ষে দুই শতাধিক।

