রাশিয়ায় সবচেয়ে দীর্ঘ নখের অধিকারী হিসেবে রেকর্ড ভঙ্গ

0
2786

নিজের সন্তানের মতো হাতের নখ লালন পালন করেন রাশিয়ান যুবতী ইলেনা শিলেনকোভা (৩৫)। চার বছরে তার সেই নখ বেড়ে এখন ১২ সেন্টিমিটার লম্বা হয়েছে।

Advertisement

 

আর সেই সুবাদেই তিনি এখন রাশিয়ায় সবচেয়ে দীর্ঘ নখের অধিকারী হিসেবে রেকর্ড ভঙ্গ করেছেন। একটি বাজি জিততে তিনি এমন সাধনা করে এসেছেন চার বছর ধরে। একবার এক বন্ধু তার সঙ্গে বাজি ধরেছিলেন। বলেছিলেন, ইলেনা তার নখ এত বড় করতে পারবেন না। কিন্তু সেই বাজিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ইলেনা। সে জন্য তিনি সমুদ্রে সাঁতার কাটতে যান না। টেনিস খেলেন না। রাশিয়ায় হিমাঙ্কে তাপমাত্রা থাকা সত্ত্বেও তিনি পরেন নি কোন গ্লোভস। এর কারণ, তার নখকে রক্ষা করা। ইলেনা বলেন, আমার কখনো এত বড় নখ ছিল না। চার বছর তিন মাসে আমি সন্তানের মতো লালন পালন করেছি এদের। আমি নখগুলোকে আমার সন্তান হিসেবে ডাকি। আমার এসব সন্তানের বয়স চার বছর। তাদের যত্ন নিতে হয়। যেমনটা একটি সন্তানের যত্ন নিতে হয়, তেমনি এদের যত্ন নিই। রাশিয়ার সেইন্ট পিটারর্সবুগে বাড়ি ইলেনার। তিনি বলেন, এসব সন্তানকে নিয়ে নিত্যদিনের কাজ করতে গিয়ে তিনি কোনো জটিলতার মুখোমুখি হন না। তবে এত বড় নখের জন্য তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়। যেমন তিনি সমুদ্রে সাঁতার কাটতে যান না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here