রাজাপুরে মাইজভান্ডারীর কমিটি সভায় মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত

0
716

জাকির সিকদার,রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের মনোহারপুর এলাকায় আশেকানে মাইজভান্ডারী আওলাদে রাসুল (সাঃ) বাবা আলহাজ্ব মাওঃছৈয়দ মুজিবুল বশর কেবলার রাজাপুর ইউনিট কমিটির উদ্যোগে(রেঃজিঃনং ৫৯৫)সাংবাদিক মহিউদ্দিন মাইজভান্ডারীর আয়োজনে গত রবিবার এক মিলাদ ও কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম জাকির হোসেন মাইজভান্ডারী,

Advertisement

বিষেশ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রধান মোঃ জুয়েল হোসেন, রাজাপুরের বিএমএসএফ’র সাধারন সম্পাদক সাংবাদিক সাইদুল ফরাজী। হালকায়ে জিকিরের পরে তাবারক বিতরনের মধ্যে দিয়ে ৫২ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠিত হয়।আশেকানে মাইজভান্ডারী কমিটিতে সভাপতি পদে সাংবাদিক মোঃ মহিউদ্দিন মাইজভান্ডারী নির্বাচিত হন।সাধারন সম্পাদক পদে মোঃ মজিবর রহমান তালুকদার ও সাংগঠনিক পদে শাহজাহান খান নির্বাচিত হন।এরপরে কমিটির খাদেম মোঃ ছোলায়মান মাইজভান্ডারীর আশেকানের মধ্যে তাবারক বিতরন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here