রাজাপুরে দিনমজুর নিহত

0
561

জাকির সিকদার : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পরকীয়া প্রেমের জের ধরে সবুজ হাওলাদার (২৫) নামের এক দিনমজুর নিহত হয়েছে। শনিবার (১৬ জুন) রাতের কোন এক সময় উপজেলার ভাতকাঠি গ্রামের পশ্চিমকান্দা এলাকায় নিহতের বসত বাড়ির বাগানে এ ঘটনা ঘটে। নিহত সবুজ উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের মৃত মোকাম্মেল হাওলাদারের অবিবাহিত ছোট ছেলে। স্থানীয়রা জানায়, একই এলাকার মাদক ব্যবসায়ী মিজানের শালা মালদ্বিপ প্রবাসী মিলুর স্ত্রীর সাথে দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক চলে আসছিল। পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকান্ড হতে পারে বলে স্থানীয়রা ধারনা করছে কারন এই পরকীয়ার কথা এলাকায় জানাজানি হলে কিছু দিন পূর্বে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজান নিহত সবুজকে এ পথ থেকে সরে যেতে বলে।

Advertisement

অন্যথায় তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হবে বলে মিজান তাকে (সবুজ) হুমকি দেয়। পরিবারের স্বজনরা জানায়, ঈদের দিন রাতের খাবার খেয়ে সবুজ বাহিরে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন সকালে এলকার লোকজন সবুজের বাড়ির অদূরে বাগানে তার লাশ পরে থাকতে দেখে রাজাপুর থানা পুলিশে খবর দেয়। রাজাপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। রাজাপুর-কাঠালিয়া সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃমোজাম্মেল হোসেন রেজা ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এ ব্যপারে রাজাপুর থানা অফিসার ইনর্চাজ শামসুল আরেফিন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে। রাজাপুরে গত দুই মাসে চারটি হত্যা কান্ডের ঘটনা ঘটেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here