দেশের গন্ডি পেড়িয়ে দুবাইতে গান করতে যাচ্ছেন প্রেমা

0
1289

বিনোদন রিপোর্ট: ঈদে ‘অষ্ট পাঞ্জর’ শিরোনামের গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হওয়া প্রমিজিং গায়িকা প্রেমা রহমান এবার দেশের গন্ডি পেড়িয়ে দুবাইতে যাচ্ছেন গান গাইতে। শো আর মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত প্রেমা লাইভ শো তে গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে টিভি, রেডিওতেও নিয়মিত গাইছেন। তার গায়কীর জাদুতে দেশের বিভিন্ন প্রান্তে শো করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। ইতোমধ্যে ২২ জুন দুবাইয়ের আজমান শহরের ক্রাউন প্যালেস প্লাজায় অনুষ্ঠিতব্য লাইভ শো’তে অংশগ্রহনের আমন্ত্রন পেয়েছেন তিনি।

Advertisement

 

সেখানে তিনি তার মৌলিক গান ছাড়াও জনপ্রিয় কিছু বাংলা গান গাইবেন।’ প্রেমা জানান, ১ মাস বিরতির পর রোজা শেষে দেশে বেশ কিছু শো করেছি। আগামী ২২ তারিখ দুবাইয়ে যাচ্ছি আরো একটি লাইভ শোতে অংশ নিতে। সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করছি আমি যেন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারি এবং দেশের সাংস্কৃতিক সুনাম অক্ষুন্ন রাখতে পারি। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশী প্রতিষ্ঠান দ্য টাস্ক ম্যানেজমেন্ট এলএলসি এবং এসজি ট্যুরিজম।স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তর এর মিডিয়া পার্টনার।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here