রাজশাহী ও পার্বতীপুর স্পেশাল ট্রেন একদিন আগে থেকেই চলাচল করবে ,,,,,,,,,,রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক

0
1442

রাজশাহী ও পার্বতীপুর স্পেশাল ট্রেন একদিন আগে থেকেই চলাচল করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক। মন্ত্রী আজ কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে একথা বলেন। এ দুটি স্পেশাল ট্রেন পূর্বে ঈদপূর্ব ৩ দিন চলার ঘোষনা দেয়া ছিল।
রেল মন্ত্রী এ সময় বলেন, যাত্রীদের  সুবিধার্থে এবার ২৩ টি টিকেট কাউন্টার খোলা হয়েছে যার মধ্যে ২ টি মহিলা কাউন্টার । কালোবাজারী  রোধে জিআরপি,আরএনবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। তাছাড়া  রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষনিক তদারকি করছেন যাতে টিকেট বিক্রিতে কোন অনিয়ম না হয়।
রেলমন্ত্রী সকালে কমলাপুরে টিকেট বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ও লাইনে দাড়ানো লোকজনের সাথে কথা বলেন। আজ ২২জুনের অগ্রীম টিকেট দেয়া হচ্ছে।
এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন সহ উর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here