উজিরপুরে ধর্ষণ মামলার বাদীকে প্রাননাশের হুমকী জিবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী

0
1428

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষন মামলার আসামীরা বাদীকে প্রাননাশের হুমকী দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদী পরিবার ও নিজের জিবনের নিরাপত্তা চেয়ে থানায় ৪৭৬ নং সাধারন ডায়েরী করে। ডায়েরী ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ২৮ এপ্রিল রাতে কালিহাতা গ্রামের এনায়েত সিকদারের বখাটে ছেলে মিথুন সিকদার (২১) একই গ্রামের দিনমজুর হামেদ সরদারের মেয়ে মাদ্রাসায় ৯ম শ্রেনীতে পরুয়া ছাত্রীকে জোরপুর্বক ধর্ষন করেছে। এনিয়ে ধর্ষিতার মাতা রোজীনা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা করায় ধর্ষক মিথুন ও তার পিতা এনায়েত সিকদার, চাচাঁ লিটন সিকদার, মাতা হালিমা বেগম ১০ জুন সকালে প্রকাশ্যে বাড়ীর ভিতর ঢুকে মামলা তুলে নেয়ার হুমকী ও প্রাননাশের হুমকী দেয়। পরে বাদী তাদের ভয়ে জীবনের নিরাপত্তা চেয়ে ১২ জুন থানায় সাধারান ডায়েরী করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here