রাজশাহীর বাঘায় ছাগলকে কুপিয়ে হত্যার অভিযোগ

0
521

মোঃ আখতার রহমান, ব্যুরো প্রধান,রাজশাহীঃ
রাজশাহীর বাঘায় ফটো সাংবাদিক মোঃ দোয়েলের দুলাভাই আফছার আলীর ৩০ হাজার টাকা মুল্যের একটি ছাগলকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (২২/০৪/২০১৮) উপজেলার হেলালপুর গ্রামে। একই এলাকার মুছাব্বর হোসেন মুছার আম বাগানে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাগলটিকে কুপিয়ে হত্যা করা হয় বলে ৪জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ছাগল মালিক দোয়েলের দুলাভাই আফসার আলী। অভিযুক্তরা হলেন- মুছার দুই ছেলে যথাক্রমে নুর হোসেন, আবদুর রাজ্জাক ও দুই ছেলের স্ত্রী ফজিলা বেগম, রাজিয়া বেগম।
স্থানীয়রা জানান,ছাগলটি বাগানে গিয়ে ছোট আম গাছের আম খাচ্ছিল। এ সময় ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়। এর কিছুক্ষণ পর ছাগলটি মারা যায়।
অভিযুক্তদের একজন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ঘটনাটি অনাকাঙ্খিতভাবে ঘটেছে। বাঘা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা বলেন,তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here