এ,এস,এম রিজোয়ান,নোয়াখালী থেকে:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসটি উপলক্ষ্যে নোয়াখালী প্রেসক্লাবের আয়োজনে জেলার সকল উপজেলার সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৯ উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গন থেকে সাংবাদিকদের এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালি শেষে দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে প্রেস ক্লাবের সাহিত্যে সম্পাদক আকাশ মোহাম্মদ জসিম উপস্থাপনায় বক্তব্য দেন সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, শাহ্ এমরান ওসমান মো. সুজন, সম্পাদক জামাল হোসেন বিষাদ,ইনকলিাব’র সিনিয়র রিপোর্টার আনোয়ারুল হক আনোয়ার,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিরণ মহি উদ্দিন, মানবজমিন’র ষ্টাফ রিপোর্টার নাছির উদ্দিন বাদল, যমুনা টিভির প্রতিনিধি মোতাছিম বিল্লাহ সবুজ,মাহবুবুর রহমান, সেনবাগ উপজেলার সাংবাদিকদের পক্ষ থেকে এমএ আউয়াল, সোনাইমুড়ি থেকে বেলাল হোসাইন ভূঞা, কোম্পানীগঞ্জ থেকে জাফর উল্যাহ্, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল’বিবিসি জার্নাল ডট কম‘ এর ব্যানারে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন দাবী নিয়ে মানববন্ধন করেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার সহ জেলার সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থতি ছিলেন বিবিসি জার্নাল ডট কম’র সম্পাদক ও প্রকাশক খায়রুল আনাম রিফাত,চ্যানেল আই প্রতিনিধি আলাউদ্দীন শিবলু,বিবিসি জার্নাল ডট কম’র নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধি আহমেদ সাইদ,এছাড়াও নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম সভাপতি তাজুল ইসলাম মানিক,সাধারণ সাধারন সম্পাদক মনির হোসেন বাকু,অর্থ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল,নোয়াখালী আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি এ এস এম রিজোয়ান,,বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়ার উদ্দীন মিঠুর উদ্দ্যেগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকতার কন্ঠরোধে যে সমস্ত আইন করা হয়েছে,সেগুলো বাতিলের দাবীতে সংহতি প্রকাশ করে র্যালী ও আলোচনা সভায় অংশ নেন ,জেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা,বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যা,¦ুপজেলা আ:লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শরিফুল ইসলাম,নোয়াখালী জেলারন মালবাহি ট্রাক,ট্রেংলরী,কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাহার,নোয়াখালী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি নুরুল আমিন সেলিম প্রমুখ

