রাজশাহীর বাঘায় ওয়ারেন্টভূক্ত আসামীসহ আটক ৬

0
565

রাজশাহীর বাঘায় ওয়ারেন্টভূক্ত আসামীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

Advertisement

আটককৃতরা হলো উপজেলার বাগসায়েস্তা গ্রামের মৃত নরেন্দ্রনাথ কুমারের ছেলে অমৃত কুমার, কামাল হোসেনের ছেলে রবিউল, জোতজয়রাম গ্রামের শাজাহান আলীর ছেলে রবিউল ইসলাম, ইকবার মালিথার ছেলে শাহিন হোসেন, দক্ষিন মিলিকবাঘা গ্রামের মৃত কোহিনুর সরকারের ছেলে রজব আলী ও ধন্দহ গ্রামের ফারুক হোসেনর স্ত্রী এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মেরিনা খাতুন।

গত রোববার ও সোমবার দুই দিনে গোপন সংবাদের ভিক্তিতে ওসি (তদন্ত) শ্রী হীরেন্দ্রনাথ প্রামানিকের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এসআই মুঞ্জুরুল ইসলাম ও এএসআই তরিকুল ইসলাম বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
বাঘা থানা অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, আটকের পর তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here