রাজশাহীর বাঘায় ফেরদৌসী বেগম (২৫) নামের এক মানষিক প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এই আত্বহত্যার ঘটনা ঘটে বলে জানা যায় । মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চকনারয়নপুর গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী ফেরদৌসী বেগম (২৫) দীর্ঘদিন থেকে মানষিক সমস্যায় ভূগছিল। রোববার রাতে মানষিক সমস্যা সহ্য করতে না পেরে বাড়ির লোকজনের অজান্তে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে ছিল। তার স্বামী একজন ভ্যান চালক। সে সন্ধ্যার পর থেকে ভ্যান নিয়ে ভাড়ার সন্ধানে ঘুড়ে বেড়ায়। রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে এসে দেখেন ঘরের ভেতর থেকে আটকানো। ডাকাডাকির এক পর্যায়ে স্ত্রীর সাড়া না পেলে প্রতিবেশী অন্যদের ডেকে ঘরের দরজা ভেঙ্গে দেখে লাশ ঘরের তীরের সাথে ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে থানায় আনে। সোমবার (১৯.০২.২০১৮) লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তাদের তিন বছরের একটি প্রতিবন্ধী মেয়ে রয়েছে বলে জানা গেছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, এই বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। তবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

