রাজশাহীর পুঠিয়ায় এক বাসযাত্রীর হাত কেড়ে নিল ট্রাক

0
603

মোঃ আখতার রহমানঃ অসাবধানতা মানুষের জীবনে বিপদ টেনে আনে। রাজশাহীর পুঠিয়ায় বাসের জানালের বাইরে হাত রেখে অসাবধাবনতার কারনে ট্রাকের ঘর্ষণে বাবু নামের এক যাত্রীর হাত কেটে পড়ার ঘটনা ঘটেছে।
গত রোববার (২৭/০৫/২০১৮) দুপুর আড়াই টার দিকে পুঠিয়া রাজশাহী মহাসড়কের শিবপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর থানার ফুলবাড়ি এলাকার আসানের ছেলে।

Advertisement

জানা গেছে, বাবু নাটোর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাসে চড়ে রাজশাহী যাচ্ছিলেন। বাসের জানালার বাইরে হাত রেখেই তিনি যাচ্ছিলেন। পথে বাসটি পুঠিয়ার শিবপুর হাটে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের ঘর্ষণে হাত কেটে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রামেক হাসপাতাল পুলিশ বক্স থেকে বাবুর হাত কেটে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here