রাজধানীর সেগুনবাগিচায় ভোক্তা অধিকারের ৩ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা

0
500

অবি ডেস্কঃ মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, পণ্যের গায়ের মুল্য তালিকা না থাকার অপরাধে দায়ে রাজধানীর সেগুনবাগিচায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

 

আজ সোমবার ২১ জানুয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল তদারকিমূলক এই অভিযান পরিচালনা করেন ।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার ভোজ বাংলার স্বাদ, বাগিচা রেস্টুরেন্ট, এনজয় রেস্টুরেন্টকে বাসি খাবার সংরক্ষণ, খাবারের মূল্য তালিকা না লেখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের অপরাধে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা এবং প্রেসলে বেকারী ও তাওসিফ ফ্যামিলি কর্ণারকে কেক পাউরুটির প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না লেখা, মেয়াদ উর্ত্তীণ বেকারীসামগ্রী বিক্রির অপরাধে যথাক্রমে ৩৫ হাজার ও ১০ হাজার টাকাসহ ৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

উক্ত তদারকি কাজে এপিবিএন-১ এর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ রকম অভিযান চলমান থাকবে বলে জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here