পাবনায় অস্ত্রের মুখে কিশোরীকে ধর্ষণ

0
576

অবি ডেস্কঃ পাবনার বেড়ায় কিশোরীকে কম্বল দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগ ওঠেছে পৌরসভার ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবদুর রাজ্জাকের বিরুদ্ধে। তিনি অস্ত্রের ভয় দেখিয়ে হিন্দু পরিবারের ওই কিশোরীকে ধর্ষণ করেছেন। এ ঘটনায় মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই কাউন্সিলরের বিরুদ্ধে বেড়া থানায় এর আগেও আরেকটি ধর্ষণ মামলা ও দু’টি মাদক আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

 

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদ মাহমুদ খান বলেন, সোমবার সকালে বেড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাময়িক বরখাস্তকৃত কাউন্সিলর আবদুল রাজ্জাক পৌর এলাকার ওই কিশোরীকে কম্বল দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে মহল্লার পরিত্যক্ত একটি টিনের ঘরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায় রাজ্জাক। পরে মেয়েটি বাড়ি ফিরে তার মা ও বোনকে ঘটনাটি জানায়।

এ ঘটনায় সোমবার রাতেই মেয়েটির মা বাদী হয়ে বেড়া মডেল থানায় মামলা করেন। পরে বেড়া থানা পুলিশ মঙ্গলবার বিকেলে কাউন্সিলর আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।

পুলিশ তার কাছ থেকে একটি ধারালো ছোরা ও ধর্ষণের কিছু আলামত উদ্ধার করেছে। মঙ্গলবার বিকেলেই রাজ্জাককে পাবনা জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ওসি আরো বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here