
মিজানুর রহমান: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গত(১৩ নভেম্বর)সোমবার উত্তরা -৩ নাম্বার সেক্টর থেকে অভিযান পরিচালনা করে জান্নাতুল ফেরদৌস ববি ও একজন শিশু আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা বিভাগীয় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাউদ্দিন বলেন,জিজ্ঞাসাবাদে উভয়েই এলোমেলো কথা বলতে থাকে,থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে অভিনব কায়দায় পলিথিন কালো টেপ মোড়িয়ে পেটে ইয়াবা ট্যাবলেট বহনের বিষয়টি জানায় জান্নাতুল ফেরদৌস ববি।
পরবর্তীতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে থানা পুলিশ আসামি জান্নাতুল ফেরদৌস ববি ও শিশুটিকে ঢাকা মেডিক্যাল নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক তাদের পরিক্ষা-নিরিক্ষা করে তাদের পেটে ইয়াবা বিষয়টি নিশ্চিত করেন।ঔষধ প্রয়োগের মাধ্যমে আসামি জান্নাতুল ফেরদৌস ববি ও শিশুর পায়ুপথের মাধ্যমে পলিথিন ও কালো টেপ দিয়ে মোড়ানো ইয়াবা উদ্ধার করেন।
তিনি আরও জানান,আটক হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী।বিভিন্ন সময় তারা ইয়াবা ট্যাবলেট মুখের মাধ্যমে অভিনব কায়দায় পেটে ঢুকিয়ে বিমান যোগে কক্সবাজার থেকে ঢাকা নিয়ে আসতো।অবৈধভাবে ইয়াবা ক্রয়-বিক্রয় তাদের পেশা।এ নিয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
