বিশেষ প্রতিবেদন: গত ২৯ জুলাই বিমান বন্দর এলাকা প্রধান সড়কে বেপরো গাড়ি চালানো কারনে ২ জন শিক্ষার্থী নিহত হলে তার পর থেকে বিভিন্ন কলেজে শিক্ষর্থীরা আন্দোলন করে। এবিষয়ে নৌ মন্ত্রির উসকানি মুলক কথা আর সেই সাথে শিক্ষার্থীরা তাদের দাবি সরকারের না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষনা দেয়। এর পরিপ্রেক্ষিতে আজ ২ জুলাই বৃহস্পতিবার সরকারি ভাবে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠা বন্ধ রাখার ঘোষনা করা হয়। এদিকে আজ সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় প্রধান সড়ক শিক্ষার্থীরা অবরোধ করে তাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করে।
এ আন্দোলনে উত্তরা রাজুক কলেজ,রমিজ উদ্দিন কলেজ,উদয়ন স্কুল এন্ড কলেজ,মাইলস্ট কলেজের শিক্ষার্থীরা সহ অভিভাবক ও শিক্ষকবৃন্দরা এ প্রতিবাদি আন্দোলনে অংশগ্রহন করে। সে সাথে শিক্ষার্থীরা বিভিন্ন গাড়ি লাইসেন্স দেখে।তবে তার রাস্তায় সব গাড়ি অবরুদ্ধ করলেও এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস গাড়ি ছেড়ে দেয়। তাদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিলো we want justice, নিরাপদ সড়ক চাই,পুলিশের দুরনীতি মুক্ত দেশ চাই। তাদের শ্লোগান তাদের ৯ টি দাবি মানতে হবে। এ দাবি গুলোর মধ্যে প্রধান দাবি হলো ঘাতক বাস চালকে বিচার,নিরাপদ সড় ইত্যাদি।

