দশমিনা প্রতিনিধি: আজ পহেলা আগস্ট ২০১৮ যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীর দশমিনায় পালিত হচ্ছে বেস্ট ফিডিং বা মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৮। এ উপলক্ষ্যে সকাল ১০টায় দশমিনা উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফার নেতৃত্বে হাসপাতাল চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে টিএইচএ ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ ফকরুজ্জামান বাদল।
মায়ের দুধ পান,সুস্থ্য জীবনের বুনিয়াদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনায় অংশ নেন, অনুষ্ঠানের বিশেষে অতিথি বৃন্দ। বক্তারা হলেন,ডাঃ মোস্তাফিজুর রহমান,ডাঃ হৈমন্তি দে,ডাঃ রোকনুজ্জামান,মোঃ শরিফুল ইসলাম উপজেলা সহকারী ফেমিলি প্লানিং অফিসার,মোঃ কাজী আনিচুর রহমান সমাজ সেবক,শামীমা নাসরিন বেবী ওয়াস আহসানিয়া মিশন,ব্র্যাক প্রতিনিধি এবং ফয়েজ আহমেদ, সভাপতি দশমিনা রিপোর্টার্স ইউনিটি প্রমূখ।
Advertisement

