রাঙ্গামাটিতে দেয়াল ধ্বসে ৩ জনের মৃত্যু, আহত ১

0
889

রাঙ্গামাটি প্রতিনিধি । রাঙ্গামাটিতে পাকাবাড়ি নির্মাণের সময় পাশের পাহাড়ের পাকা দেয়াল ধ্বসে ঘটনাস্থলেই বাড়ির মালিকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ জন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শহরের কলেজগেটের মন্ত্রিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।দুর্ঘটনাস্থল গিয়ে স্থানীয়রা জানান, ওই এলাকায় পাহাড়ের খাদে নির্মিত দ্বিতলবিশিষ্ট একটি পাকাবাড়ির পেছনে পাহাড় ঘেঁষে গর্ত খুঁড়ে আরেকটি কক্ষ নির্মাণের জন্য কাজ করছিলেন ওই চারজন। এ সময় পাশের পাহাড়ের সীমানা পাকা দেয়ালটি হঠাৎ ধ্বসে পড়ে তাতে চারজনেই চাপা পড়েন। খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থল যান সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন। এ সময় স্থানীয়দের সহায়তায় মো. ফারুক (৪০) নামে এক নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর মৃত অবস্থায় উদ্ধার করা হয় বাড়ির মালিক মো. শামসুল আলমকে (৪০)। পরে চাপা পড়া অপর দুই নির্মাণ শ্রমিক কালু মালাকার (৩৪) ও হানিফ ফরাজির (৪২) মৃতদেহ উদ্ধার করেন, উদ্ধারকর্মীরা। উদ্ধারে সঙ্গে সঙ্গে লাশ তিনটি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হলে তিনজনের মৃত্যুর ঘোষণা নিশ্চিত করেন, কর্তব্যরত চিকিৎসক। এদিকে চাপা পড়া চারজনকে উদ্ধারের পর অভিযান সমাপ্ত করেন উদ্ধারকর্মীরা। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চাপা পড়া হতাহত চারজনকে উদ্ধার শেষে অভিযানের সমাপ্ত করা হয়েছে। উল্লেখ্য রাঙ্গামাটি শহরে অপরিকল্পিত বাড়ী ও দেয়াল নিমার্ণ বিধিমালা ১৯৯৬ তথা বিল্ডিং কোড অনুসরণ করা হচ্ছে না । ঝুকিপুর্ণ ব্রিক ওয়াল নিমার্ণে অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা গ্রহন করে পৌর কতৃপক্ষ ! ##

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here