আল-আমিন এম তাওহীদ
সারা দেশের মতো ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি মূখর পরিবেশেরে মধ্য দিয়ে ভোলা জেলা আওয়ামীলীগের আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল মমিন টুলু’র সভাপতিত্বে, ২৬শে মার্চ রবিবার সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে ভোলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার জননন্দিত সফল মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ¦ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস. জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, এনামুল হক আরজু, জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম চৌধুরী পাপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদসহ ছাত্রলীগ.যুবলীগ,আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ আওয়ামীলীগের সহযোগি অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
পরে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এদিকে সকাল ৬.০০টায় সূর্যস্তর সাথে সাথে পুষ্পমালা অর্পণের মধ্য দিয়ে সকল নিহত শহিদের প্রতি বিন¤্র শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
