রংপুর জেলা ও মহানগর বিএনপি’র কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী বের করে।

0
1418

জাতীয়তাবাদী দল বিএনপি’র রংপুর জেলা ও মহানগর কমিটি ঘোষণা করায় বিএনপি’র  চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী বের করে।  এর আগে রংপুর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি, মহানগর বিএনপি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন কলেজ ও বিভিন্ন ইউনিট এর নেতাকর্মীরা উপস্থিত হয়। এসময় বিভিন্ন
স্তরের নেতা কর্মীরা নব গঠিত কমিটির সদস্যদেরকে একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মিষ্টি বিতরণ শেষে আনন্দ র‌্যালী বের হয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here