উজিরপুরে শিকারপুর ইউপি নির্বাচনের প্রচার প্রচারনা শেষ।

0
1485

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে শিকারপুর ইউপি নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গতকাল মধ্য রাত থেকে নির্বাচনের সকল প্রচার প্রচারনা শেষ হয়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা ততই বৃদ্ধি পেয়েছে। আতংকিত হচ্ছে সাধারন ভোটাররা। বিএনপির ঘাটি হিসেবে পরিচিতি এই ইউনিয়নটিতে আওয়ামীলীগের ব্যাপক প্রচার প্রচারনা ও গনসংযোগে অতিতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়ে একধাপ এগিয়ে রয়েছে। তবে থেমে নেই বিএনপির গনসংযোগ ও প্রচার প্রচারনা। অপরদিকে প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের প্রচারনায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। একাধিক ভোটাররা জানান আগামী ২৩ মে শিকারপুর ইউপি নির্বাচনে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী যুবায়ের ও লিমনের এবং ২ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ডের আবুল বাশার বাদশা ও ইউসুফ হাওলাদারের, ৪ নং ওয়ার্ডের সেলিম মুন্সি ও সাংবাদিক বাচ্চু, ৫ নং ওয়ার্ডের খোকন ও ফরিদ, ৬ নং ওয়ার্ডের ফরিদ খান ও রিয়াজ হোসেন, ৭ নং ওয়ার্ডের সাংবাদিক নাজমুল হক মুন্না ও জয়নাল বয়াতী, ৮ নং ওয়ার্ডের আশ্রাব রাঢ়ী ও পরিমল মাঝি, ৯ নং ওয়ার্ডে আবু হানিফ হাওলাদার ও শেখর হাওলাদার, মহিলা সংরক্ষিত আসনে ১,২,৩ নং ওয়ার্ডের রাবেয়া ও সুবর্না, ৪,৫,৬ মাসুদা বেগম ও শিউলী বেগম, ৭,৮,৯ রীতা দাস ও মাহমুদা বেগম এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here