রংপুরে সাহিত্যের কাগজ পায়রার সেরা লেখক সম্মাননা

0
987

সাহিত্যের ছোট কাগজ পায়রার উদ্যোগে বর্নিল আয়োজনে শুক্রবার রংপুর মহানগরীতে দেয়া হলো সেরা লেখকদের সম্মাননা।
বিকেলে নগরীর সুমি কমিউনিটি অডিটোরিয়ামে বিশিষ্ট গল্পকার ও কবি তমসুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক অর্জন সম্পাদক হাবিবুর রহমান সরকার হাবিব, সংগঠক ও সমাজকর্মী তানবীর হোসেন আশরাফী, শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান, পায়রা ম্যাগাজিনের সম্পাদক সরকার মনজুরুল মান্নান নাজমুন, নির্বাহী সম্পাদক অলকেশ সরকার বিপ্লব প্রমুখ।

Advertisement

অনুষ্ঠানে পায়রা ম্যাগাজিনের সেরা লেখক হিসেবে কবি ও গল্পকার তমসুর হোসেন(কুড়িগ্রাম), কবি ও গল্পকার রফিকুল ইসলাম সাবুল (রংপুর), প্রাবন্ধিক ও কলামিস্ট নুরুল ইসলাম সরদার(রংপুর), কবি ও গল্পকার নুরুন্নাহার বেগম(রংপুর), বায়না ও ছাউনি সম্পাদক নুর নকিব মন্ডল(রংপুর), কবি আনোয়ার সাদাত(রাজশাহী), কবি আজহারুল ইসলাম(রাজশাহী), কবি আছিফুল হুদা আশিক(গাইবান্ধা), হুজায়ফা হাবিব(গাইবান্ধা), কবি মলয় বিশ্বাস(যশোর), কবি কার্তিক সরকার(যশোর), কবি দিল খোলাশা জাহিদ খান(টাঙ্গাইল), কবি সাইফুল ইসলাম বারী(ময়মনসিংহ), মাজেদুল ইসলাম(কুড়িগ্রাম), কবি নাহার আলম(ময়মনসিংহ), কবি ফজলে রাব্বী(রংপুর), সাংবাদিক ও লেখক আল আমিন সুমন(রংপুর), কবি দুখী(কুড়িগ্রাম), কবি মোস্তাফিজার রহমান নাইম(গাজীপুর)কে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানটি উপলক্ষে নবীন ও প্রবীন লিখিয়েদের মিলনমেলায় পরিনত হয় পুরো অডিটোরিয়াম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here