ঈশ^রদীতে আনন্দ র‌্যালী শেষে আটঘরিয়ায় নববর্ষের পান্তা, ইলিশ খেলেন ভূমিমন্ত্রী

0
758

বাংলা নববর্ষ উপলক্ষ্যে আজ পাবনা জেলার ঈশ^রদী উপজেলা পরিষদ এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালীর আয়োজন করে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আনন্দ র‌্যালীর নেতৃত্ব দেন। র‌্যালিটি ঈশ^রদী শহরের বিভিন্ন স্থান ঘুরে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালী শেষে ঈশ^রদী উপজেলা পরিষদে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেন, নববর্ষ আমাদের প্রতিশ্রুতি ও বাস্তবায়নের উন্নয়নের চিত্রকে স্মরণ করিয়ে দেয়। মন্ত্রী বলেন, দেশনেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের বার্তা প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে দিন। বিগত কোন সরকারই এ সরকারের মতো উন্নয়ন করতে পারেনি। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামি সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে জয়ী করার আহ্বান জানান ভূমিমন্ত্রী।

Advertisement

ভূমিমন্ত্রী শরীফ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দুরদর্শীতা ও দক্ষভাবে রাষ্ট্র পরিচালনার সুফল বাংলার জনগণ ভোগ করছে। এদেশের মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করার জন্য দেশনেত্রী শেখ হাসিনার সরকার আন্তরিকতার সাথে কাজ করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণেই এদেশের মানুষ ২০৪১ সালে বাংলাদেশকে ফ্রান্স, জার্মানী, আমেরিকা, জাপানের মতো উন্নত দেশের কাতারে দাঁড় করাতে পারবে।
পরে মন্ত্রী শামসুর রহমান শরীফ আটঘরিয়া উপজেলায় আনন্দ র‌্যালীতে যোগ দেন এবং সেখানে পান্তা, ইলিশ ভোজনে শরীক হন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here