রংপুরে এরশাদ মিয়ানমার রোহিঙ্গাদের নেবে না, আমাদেরই দায়িত্ব নিতে হবে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 7178

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (7178, 'post_views_count', '0')

0

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সে দেশের  সেনাবাহিনীর নেতৃত্বে যে গণহত্যা চালানো হয়েছে, তা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। আমার মনে হয় না রোহিঙ্গাদের সে দেশে আর ফিরে যাওয়া সম্ভব হবে।

Advertisement

তাদের আর ফিরিয়ে নেবে না মিয়ানমার সরকার। এদের ভার আমাদেরই বহন করতে হবে। ’ আজ রবিবার সকালে রংপুরের দর্শনা এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই রাষ্ট্রপতি এসব কথা বলেন।সকাল ১০টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন এরশাদ। পরে তিনি রংপুরের বাসভবনে আসেন। সেখানে এরশাদ বলেন, এত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া অত্যন্ত কঠিন কাজ। এর পরও তাদের আশ্রয় দিতে হবে স্থায়ীভাবে, সেভাবেই পরিকল্পনা করতে হবে। তিনি মিয়ানমারের নেত্রী সু চির সমালোচনা করে বলেন, অল্প কয়েকজন রোহিঙ্গাকে নিয়ে যাবেন এটা তাঁর ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই না। কারণ রোহিঙ্গাদের তো আইডি কার্ড নেই, ভিসা নেই, কিভাবে লাখ লাখ রোহিঙ্গার মধ্য থেকে তাদের বাছাই করবেন।

আগামী সংসদ নির্বাচনে রংপুরের দুটি আসন আওয়ামী লীগকে ছেড়ে দেবে জাতীয় পার্টি—এমন কথা  শোনা যাচ্ছে বলে প্রশ্ন করা হলে এরশাদ বলেন, তিনি এ ধরনের কোনো খবর জানেন না। তবে রংপুরের ছয়টি আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে এবং নির্বাচন করবে। তিনি বলেন, ‘দুটি আসনে এরই মধ্যে আমি প্রার্থী ঘোষণা করেছি। তারা কাজ করছে। ফলে এসব গুজবে কান না দেওয়াই ভালো। ’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here