যারা জনগনের কল্যাণে কিছুই করেনি তারা ভোট চাওয়ার কোন অধিকার রাখেনা-মুজিবুল হক

0
575

বিশেষ সংবাদদাতা: রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, যারা জননের ভোট নিয়ে জনগনের সাথে বেঈমানী করেছে দেশের সম্পদ লুটপাট করেছে এখন জনগণের নিকট ভোট চাওয়ার কোন অধিকার তাদের নেই। এরা দেশের মানুষের কল্যাণ চায়না ইসলামের দোহাই দিয়ে ভোট নিয়ে নির্বাচিত হয়ে মসজিদ মাদ্রাসার টাকা লুটপাট করে খায়। তাদের এসব ধোঁকাবাজি সম্পর্কে মানুষ সবই বুঝে গেছে।

Advertisement

তাই এসব স্বাধীনতা বিরোধী রাজাকারের দোসরদের রাজনীতি করার কোন প্রকার অধিকার নেই। তারা আবারো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে তাই তাদের ব্যাপারে সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।
মন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১২ ডিসেম্বর দিনব্যাপী চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, চৌদ্দগ্রাম থেকে অতিতে প্রধানমন্ত্রী হয়েছে অনেকে এমপি নির্বাচিত হয়েছে শুধু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরই কোটি কোটি টাকার বরাদ্ধ এনে চৌদ্দগ্রামের অবহেলীত জনপদকে আলোকিত করেছে। ১৯৯৬ সালে সর্বপ্রথম চৌদ্দগ্রামে আমি বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে আমি নির্বাচিত হয়েছি। নির্বাচিত হয়ে আমি চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়নের মাধ্যমে চৌদ্দগ্রামের প্রতিটি গ্রামকে উন্নত করেছি।
অথচ পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে একটি সন্ত্রাসী দল তাদের ক্যাডার বাহিনী দিয়ে ভোট কেন্দ্র দখলের মধ্যে দিয়ে সাধারণ মানুষের ভোট চুরি করে নির্বাচিত হয়ে এই চৌদ্দগ্রামের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে চৌদ্দগ্রামকে একটি সন্ত্রাসী জনপদে পরিণত করেছে।
এরা আবারো নির্বাচনে প্রার্থী হয়েছে তাও আবার বিএনপি থেকে প্রতিক ধার করে প্রার্থী হয়েছেন।
এদের কোন চরিত্র নেই এরা নিজেদের স্বার্থের জন্য যেকোন সময় যে কোন রূপধরান করতে পারে। তাই তাদের প্রতিহত করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে চৌদ্দগ্রামের মানুষের কল্যানে আবারো কাজ করার সুযোগ দিবেন এটাই আমাদের প্রত্যাশা। আগামী ৩০ তারিখ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমি এবং আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত হলে চৌদ্দগ্রামের প্রতিটি গ্রাম হবে শহর।
কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবহান ভূঁঞা হাসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, পৌরমেয়র মিজানুর রহমান, কুমিল্লা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামছুল আলম মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, উপজেলা যুবলীগের আহব্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার,ইউনিয়ন আওয়ামীলীগের সাভাপতি সামছুল আলম মজুমদার, সাধারণ সম্পদক মাসুদুল আলম মাসুদ প্রমূখ। কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর, যুগিরকান্দি, অশ^দিয়া, কাতালিয়া, কাশিনগর মাদ্রাসা কেন্দ্রসহ সকল কেন্দের আলোচানা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং যুগিরকান্দি গ্রামে একটি দলীয় কার্যালয় উদ্ভোধন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here