পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, ডা.সালাউদ্দিন বাবুর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু

0
597

কামরুল হাসানঃ ঢাকা ১৯ আসনের বিএনপি প্রার্থী ডা. দেওয়ান মোঃসালাউদ্দিন বাবুর নির্বাচনী প্রচার -প্রচারণা শুরু করেন সাভার পৌর এলাকার ব্যাংক কলোনীর নিজ বাস ভবন প্রাঙ্গণে পবিএ কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে।

Advertisement

আজ মঙ্গলবার পৌরসভার ওয়ার্ড কমিটির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে তিনি এ প্রচার -প্রচারনা শুরু করেনে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর এ মতবিনিময় সভা তার আনুষ্ঠানিক প্রচারণা। এ সময় ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু বলেন, ভোট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যক্ষভাবে কাজ করতে হবে। ভোটেরদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে।যেনো কেহ মানুষের ভোট দেওয়ার অধিকার ছিনতাই করতে না পারে। মতবিনিময় সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর খোন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক হাজী বদিউজ্জামান বদির, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মোহাম্মদ আলী খান, সাভার পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: আহসানউল্লাহ, কাউন্সিলর ডারফিন আক্তার, বিএনপি নেতা নূর করিম ভূইয়া, নাসিম,সাবান আলী, আব্দুস সামাদ মোল্লা, নাজমুল আলম, সাভার পৌর যুবদলের সভাপতি বাবুল মিয়া, বিএনপি নেতা আবদুর রহমানসহ আরো অনেকেই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here