যশোরের কেশবপুরে স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান

0
563

উন্নয়নের পথে যাত্রা টেকসই করতে সৃজনশীল জনশক্তি প্রয়োজন। এলক্ষ্য অর্জনে স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান করা হচ্ছে।  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় একথা বলেন।

Advertisement

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, খুলনার পরিচালক টি এম জাকির হোসেন।  এতে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসন ও মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি বলেন, ক্লাসের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করতে হবে এবং গাইড-নোটবই অধ্যয়ন থেকে তাদের বিরত রাখতে হবে। প্রতিমন্ত্রী বলেন, শিশুরা অনেক মেধাবী। পড়াশোনায়  তাদের আগ্রহ বৃদ্ধি করা সম্ভব হলে আগামী দিনে দেশকে এগিয়ে নিতে তারা ভূমিকা রাখতে পারবে। শিক্ষকদের  মাইন্ডসেট বদলানোর আহবান জানিয়ে  প্রতিমন্ত্রী বলেন, বছরের শুরুতে পাঠ পরিকল্পনা করতে হবে। নিয়মিত বই ও সংবাদপত্র পড়তে হবে। নতুন জ্ঞান ও তথ্যে শিক্ষকদের নিজেদের সমৃদ্ধ করতে হবে। তিনি শিশুদের স্নেহ-মমতা দিয়ে পড়াশোনার সমস্যাসমূহ দূর করার আহবান জানান। ইসমাত আরা বলেন, স্কুলের  সব ছাত্রছাত্রী যাতে পড়াশোনার সুযোগ পায় ও গরীব পরিবারের সন্তানেরা যাতে অর্থাভাবে নতুন বই থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার সবাইকে নতুন বই প্রদান করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here