ভিক্টোরিয়া কলেজ ইকরা সাহিত্য ইউনিটির কমিটি গঠিত

0
538

জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাহিত্য-সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন ইকরা সাহিত্য ইউনিটির ২০১৮ সেশনের কমিটি গত ১৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে কলেজের একটি কক্ষে গঠিত হয়। এতে সর্বস্মতিক্রমে ২০১৭ সেশনের সভাপতি প্রানী বিজ্ঞান বিভাগের ২০১০-১১ সেশনের ছাত্র রুহুল আমিন কায়ছারকে পুনরায় সভাপতি, ১৩-১৪ সেশনের রসায়ন বিভাগের ছাত্র মাইন উদ্দিন নির্ঝরকে সেক্রেটারি ঘোষনা করা হয়।

Advertisement

 

সহ-সভাপতি ১২-১৩ সেশনের ছাত্র আজিম উল্যাহ হানিফ, সহ-সভাপতি ১২-১৩ সেশনের ছাত্র আমিনুল হক বাবু, সহ-সেক্রেটারি ১২-১৩ সেশনের ছাত্র বাপ্পি মজুমদার ইউনুস, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের জিলানী, সাহিত্য সম্পাদক মারজান আক্তার টুম্পা, দপ্তর সম্পাদক সালমা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মোদাচ্ছের হোসেন দুখু, ছাত্রকল্যাণ সম্পাদক ই্উসুফ, ক্রীড়াও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুনায়েদ হোসেন রুবেল। কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের ২০১৩ সালের সভাপতি আবদুল কাইয়ুম মজুমদার সবুজ, ২০১৪ সালের সভাপতি আবদুল মোতালেব হোসেন মজুমদার মোবারক, ২০১৫ সালের সভাপতি আবু নাঈম, ২০১৬ সালের সভাপতি শাহজাহান সোহেল, ২০১৭ সালের সভাপতি নাজমুল হাছান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here