মোহাম্মদপুরে বেপরোয়া বাসের ধাক্কায় ‘পাঠাও’ চালকের মৃত্যু

0
425

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় প্রজাপতি পরিবহনের একটি বেপরোয়া গতির বাসের ধাক্কায় আসিফ ইকবাল সুমন (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যান।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, বছিলা লাউতলা মমতাজ শপিং কমপ্লেক্সের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় প্রজাপতি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যান।

এসআই বলেন, সুমনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তার বাবার নাম শেখ আইয়ুব আলী। আমরা জানতে পেরেছি ওই যুবক রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’র চালক ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here