চুরি করতে গিয়ে, চোরের মৃত্যু

0
459

রাজধানীর উত্তর শাহজাহানপুরে একটি বহুতল ভবনে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, উত্তর শাহজাহানপুরের একটি বাসার ছয়তলা ভবনের চারতলায় চুরি করতে ওঠেন ওই ব্যক্তি। সেখানে সানশেডে দাঁড়িয়ে জানালা দিয়ে চুরি করার সময় বাসার লোকজন টের পেয়ে চোর চোর বলে চিৎকার করে। এ সময় তাড়াহুড়ো করে পালাতে গিয়ে চারতলা থেকে নিচের বাউন্ডারি ওয়ালের ওপরে পড়েন তিনি। পড়ে গিয়ে বাউন্ডারির রড ও কাটা তারে আটকা পড়েন।

অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস বাউন্ডারির ওপর থেকে মৃতদেহ উদ্ধার করে।

এসআই শহিদুল ইসলাম আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here