মোহাম্মদপুরে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে র‍্যাব

0
454

মোহাম্মদপুরে নকল প্রসাধনী তৈরির কারখানায়  অভিযান চালাচ্ছে র‍্যাব

Advertisement

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের অনুমোদন ছাড়া প্রসাধনী সামগ্রী, সাবান ও ডিটারজেন্ট পাউডারের নকল উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরে একটি কারখানায় অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-২ ও বিএসটিআইয়ের সমন্বয়ে এ অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার একটি কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া প্রসাধনী, সাবান, চাকা, রিন, সার্ফ এক্সেল, ঘড়িসহ ১০ ধরনের নকল ডিটারজেন্ট এবং অন্যান্য অনেক জীবাণুনাশক আইটেমের নকল উৎপাদন করা হচ্ছে। এর বিরুদ্ধেই র‍্যাব-২ এবং বিএসটিআইয়ের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

র‍্যাব জানায়, প্রসাধনী, ডিটারজেন্ট ও জীবাণুনাশক পণ্য নকলভাবে উৎপাদন, মজুত ও বিক্রি করে ভোক্তার সাথে প্রতারণা করা হচ্ছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here